
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হল ও শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর হলের মাঝামাঝি অবস্থিত সুইমিংপুলটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। পুলের পানি ঘোলা ও অপরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি এর চারপাশের পরিবেশও নাজুক। সুইমিংপুলের পাড়জুড়ে অতিরিক্ত আগাছা জন্মেছে, যা নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবকেই তুলে ধরে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, পুলের সীমানা কাঠামো থেকে লোহার রড বের হয়ে আছে, যা শিক্ষার্থী ও পথচারীদের জন্য বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক এবং সহ-সম্পাদকের উদ্যোগে এই সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এমন অনিরাপদ ও অপরিচ্ছন্ন পরিবেশে প্রশিক্ষণের আয়োজন কতটা যৌক্তিক, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
শহীদ ফরহাদ হোসেন হলের শিক্ষার্থী রাফি বলেন, সুইমিংপুলের পানি ঘোলাটে এবং পাড়ের পাশে আগাছা থাকায় আমরা সেখানে গোসল করতে পারি না। এছাড়া পুলের ভেতরে নামার জন্য কোনো সিঁড়ি নেই। দ্রুত এসব সমস্যা সংস্কার করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি জানান।
এ বিষয়ে চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন বলেন, সাঁতার শুরু করার আগে আমরা আগাছা পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এখন আমরা রডগুলো বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে। তিনি আরও জানান, খুব দ্রুত সময়ের মধ্যেই সুইমিংপুলের সংস্কারকাজ শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২