দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসছে। লটারির বর্তমান পদ্ধতির পরিবর্তে সরকার আবারও পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সব বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতিমধ্যে এই ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার ওপর একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই খসড়াটি দ্রুতই অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরপরই এটি নীতিমালা আকারে জারি করা হবে। এ বছরের ডিসেম্বর মাসেই নতুন এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
খসড়া নীতিমালা অনুযায়ী, লটারির বদলে মেধা যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। মোট ১০০ নম্বরের একটি ভর্তি পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে এবং সেই তালিকার ওপর ভিত্তি করেই শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে। পরীক্ষার বিষয়ে মাউশির মাধ্যমিক শাখার কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে।
এই পরিবর্তন প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি নিয়ে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.