
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হলটির ডাইনিংয়ে এই বিশেষ মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়। হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত ও জিএস নাজিফা তাসফিয়াহর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়েছে।
ক্যাম্পটিতে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন, যার মধ্যে দুইজন চর্মরোগ বিশেষজ্ঞ, একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ রয়েছেন। এছাড়া একজন নিউট্রিশনিস্ট শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। আয়োজকদের ভাষ্যমতে, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং তাদের স্বাস্থ্যগত সমস্যাগুলোর সমাধানে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়াই ছিল এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
এই আয়োজনে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া হল সংসদের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ও চিকিৎসক ডা. জান্নাতুন নাঈম হক, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতাসহ সংশ্লিষ্টরা।
হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত বলেন, শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা তাদের অন্যতম ইশতেহার ছিল। তিনি জানান, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে তারা আনন্দিত এবং শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ও টিকিউএম ডা. জান্নাতুন নাঈম হক শিক্ষার্থীদের ব্যস্ততার কথা উল্লেখ করে বলেন, পড়াশোনা ও টিউশনসহ নানা কাজে শিক্ষার্থীরা অনেক সময় নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন না। তিনি আশা প্রকাশ করেন যে, এই মেডিকেল ক্যাম্প শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে মেট্রোপলিটন হাসপাতাল চবি শিক্ষার্থীদের পাশে থাকবে। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এমন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২