
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫৯। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক আব্দুর রব হলের গেটে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আরিফকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থী আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব। তিনি জানান, এভারকেয়ার হাসপাতাল থেকে আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সম্ভবত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২