রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার সময় ছাত্রশিবিরের সহায়তা বুথ থেকে হারিয়ে যাওয়া একটি আইফোনের ক্ষতিপূরণ দিয়েছে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর হাতে এই ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রশিবিরের ভর্তি সহায়তা বুথ থেকে ওই আইফোনটি হারিয়ে যায়। ঘটনার পরপরই ফোনটি উদ্ধারের জন্য মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন ফোনটি উদ্ধার করতে না পারায়, সংগঠনটির পক্ষ থেকে ভুক্তভোগী শিক্ষার্থীকে ফোনটির সমপরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব জানান, ভর্তি পরীক্ষার সময় তাদের সহায়তা বুথ থেকে আইফোনটি হারিয়ে যাওয়ার পরপরই শিবিরের নেতৃবৃন্দ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন। পরে থানায় জিডিও করা হয়। কিন্তু দীর্ঘদিন পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার পরও ফোনটির কোনো সন্ধান মেলেনি।
মেহেদী সজীব আরও বলেন, পুলিশ ফোনটি উদ্ধার করতে না পারায় আমরা ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিই এবং প্রক্টর দপ্তরে তা বুঝিয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে যদি পুলিশ ফোনটি উদ্ধার করতে পারে, তবে প্রদানকৃত ক্ষতিপূরণ ফেরত দেওয়ার শর্তে ওই শিক্ষার্থী তার ফোনটি ফেরত পাবেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা ভুক্তভোগী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
This website uses cookies.