Header Premium (728×90)

Categories: শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষকদের অনলাইন নিবন্ধনের নির্দেশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) তাদের সংযুক্ত কলেজসমূহের শিক্ষকদের জন্য অনলাইন শিক্ষক নিবন্ধন (Teacher Registration) কার্যক্রম চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬), প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৪, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিবন্ধনের মাধ্যমে প্রশ্নপ্রণেতা, মডারেটর ও পরীক্ষক নিয়োগ, পরীক্ষা গ্রহণ ও পরিচালনা, উত্তরপত্র মূল্যায়ন, মূল্যায়নকৃত নম্বর অনলাইনে ইনপুট দেওয়া, টেবুলেশন, ফলাফল প্রস্তুত ও প্রকাশ এবং পরীক্ষা সম্মানী প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো আরও স্বচ্ছ ও দ্রুততার সাথে করা সম্ভব হবে।

নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিক্ষকদের ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট (https://dcu.ac.bd) ভিজিট করতে হবে। ওয়েবসাইটে থাকা 'Teacher Registration' অপশনে ক্লিক করে সক্রিয় ই-মেইল ঠিকানা ও ওটিপি (OTP) যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন শুরু করতে হবে। এরপর কলেজ ও বিভাগ নির্বাচন করে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য পূরণ করতে হবে।

তথ্য প্রদানের শেষ ধাপে ব্যাংক সংক্রান্ত সঠিক তথ্য (ব্যাংকের নাম, শাখা, অ্যাকাউন্ট হোল্ডার ও নম্বর) যুক্ত করে 'Submit Registration' বাটনে ক্লিক করতে হবে। নিবন্ধন সফল হলে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে এবং স্বাক্ষরিত সেই কপি নিজ নিজ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃক তথ্য যাচাই ও অনুমোদনের পরই শিক্ষকের অ্যাকাউন্টটি সক্রিয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য, প্রথমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে https://dcu.ac. bd প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে থাকা Teacher Registration অপশনে ক্লিক করতে হবে। এরপর, নির্ধারিত স্থানে একটি সক্রিয় ই-মেইল ঠিকানা প্রদান করে Security Check সম্পন্ন করতে হবে এবং Send Verification Code-এ ক্লিক করতে হবে। প্রদত্ত ই-মেইল ঠিকানায় প্রেরিত OTP (One-Time Password) সংগ্রহ করে নির্ধারিত স্থানে প্রদান করে ই-মেইল ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। পরবর্তী ধাপে সংশ্লিষ্ট কলেজ ও বিভাগ নির্বাচন করে Continue to Your Details-এ ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ফরমে শিক্ষকের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্যসমূহ সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ শেষে Password Confirm Password প্রদান করে Continue to Bank Details-এ ক্লিক করতে হবে।

এছাড়া, ব্যাংক সংক্রান্ত তথ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের নাম, শাখার নাম, Account Holder Name এবং Account Number সঠিকভাবে প্রদান করতে হবে। সকল তথ্য যাচাই করে Submit Registration-এ ক্লিক করতে হবে। নিবন্ধন সফলভাবে সম্পন্ন হলে Registration Form ডাউনলোড করা যাবে এবং একইসঙ্গে নিবন্ধিত ই-মেইল ঠিকানায় ফরমটির একটি কপি প্রেরিত হবে। ডাউনলোডকৃত Registration Form প্রিন্ট করে যথাযথভাবে স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষরিত ফরমটি সংশ্লিষ্ট অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর পাবনার নাজিরগঞ্জ থেকে রাজবাড়ীর…

5 minutes ago

কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট ‘পার্টনারস ফর মাল্টিলেটারেলিজম’ (পিফোরএম) সামিটে অংশ…

8 minutes ago

মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি

মঙ্গলে অবতরণের ১৪ বছর পূর্তি ও ৫০০০ সল অতিক্রমের পর কিউরিওসিটি রোভার এখন ভালে গ্রান্দে…

17 minutes ago

লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি

লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১৯০ জনের ধারণক্ষমতার এই…

26 minutes ago

ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর বুধবার থেকে কার্যকর হয়েছে সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা। এর ফলে…

28 minutes ago

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার

সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…

30 minutes ago

This website uses cookies.