Header Premium (728×90)

Categories: শিক্ষা

দাওরায়ে হাদীস পরীক্ষায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করল আল-হাইআতুল উলয়া

কওমি মাদরাসা শিক্ষাবোর্ডগুলোর শীর্ষ সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে অনুষ্ঠিতব্য দাওরায়ে হাদীস পরীক্ষায় ছাত্রী পরীক্ষার্থীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়। গত ৪ জুলাই অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির স্থায়ী কমিটির ৬৮তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

প্রতিষ্ঠানটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান জানান, গত ১০ বছর ধরে আল-হাইআতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এতদিন নিবন্ধনের সময় ছাত্রদের অনলাইনে ছবি নেওয়া হলেও ছাত্রীদের ক্ষেত্রে পর্দার বিধান জড়িত থাকায় তা নেওয়া হতো না। ছাত্রীদের সম্পূর্ণ পর্দা রক্ষা নিশ্চিত করতেই এ বছর থেকে ছবির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট বা হাতের ছাপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ছাড়া কোনো ছাত্রী পরীক্ষার্থীর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে না।

বিবৃতিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি বা ২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনে ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের জন্য নির্দিষ্ট মডেলের ‘ZKTeco SLK20R Biometric Fingerprint Scanner’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কোনো ব্র্যান্ড বা মডেলের ডিভাইস ব্যবহারে সফটওয়্যার ইন্টিগ্রেশন ও ডাটা ম্যাচিংয়ে কারিগরি জটিলতা দেখা দিতে পারে বিধায় মাদরাসাগুলোকে নিজ উদ্যোগে অন্য কোনো মডেলের ডিভাইস না কেনার কঠোর পরামর্শ দিয়েছে আল-হাইআতুল উলয়া।

এদিকে দেশের বিভিন্ন মাদরাসা থেকে নির্দিষ্ট মডেলের এই ডিভাইসটি বাজারে সহজে না পাওয়ার অভিযোগের বিষয়ে আল-হাইআতুল উলয়া স্পষ্ট করেছে যে, কোনো নির্দিষ্ট ব্যবসায়ী বা বিক্রেতাকে ডিভাইস সরবরাহের জন্য নির্ধারণ করা হয়নি। একসঙ্গে বিপুলসংখ্যক মহিলা মাদরাসার জন্য ডিভাইস সংগ্রহের প্রয়োজন দেখা দেওয়ায় চাহিদার তুলনায় বাজারে এর সাময়িক সংকট তৈরি হয়েছে। এই সমস্যা সমাধানে নির্দেশিকায় বলা হয়েছে, যেসব মাদরাসা এখনো নির্দিষ্ট ডিভাইসটি সংগ্রহ করতে পারেনি, তারা এরইমধ্যে ডিভাইস সংগ্রহ করতে পেরেছে এমন অন্য কোনো নিকটস্থ মাদরাসার সহযোগিতায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

14 minutes ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

53 minutes ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

1 hour ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

2 hours ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

2 hours ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

2 hours ago

This website uses cookies.