Header Premium (728×90)

Categories: শিক্ষা

ঢাবি আইবিএতে পোশাক ব্যবসায় পিজিডি কোর্স, মিলবে আর্থিক ভাতাও

তৈরি পোশাকশিল্পে দক্ষ ব্যবস্থাপক তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি–জিবি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত এই ৯ মাস মেয়াদি প্রোগ্রামের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে এবং সফল প্রার্থীদের আর্থিক ভাতাও দেওয়া হবে।

প্রোগ্রামটি মোট তিনটি মডিউলে সাজানো হয়েছে। প্রথম মডিউলে ব্যবসার কার্যক্রমভিত্তিক ব্যবস্থাপনার মৌলিক বিষয়গুলো শেখানো হবে। দ্বিতীয় মডিউলে শিল্প ও বাণিজ্য–সম্পর্কিত বিষয় এবং তৃতীয় মডিউলে শিল্পসংক্রান্ত বিষয়ে ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে। অভিজ্ঞ আবেদনকারীদের ক্লাস শুক্র ও শনিবার অথবা সপ্তাহের অন্যান্য দিন সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে। অন্যদিকে, নবীন আবেদনকারীদের ক্লাস সপ্তাহের কর্মদিবসের সন্ধ্যা এবং প্রয়োজনে সপ্তাহান্তের যেকোনো সময়ে নেওয়া হবে।

আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সিজিপিএ ৪.০-এর মধ্যে কমপক্ষে ২.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ ৫.০০-এর মধ্যে কমপক্ষে ২.৫ থাকা আবশ্যক। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে রেডিমেড গার্মেন্টস সেক্টরে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবে অভিজ্ঞতাহীন বা ফ্রেশাররাও আবেদনের সুযোগ পাবেন। আবেদন করার তারিখে প্রার্থীর বয়স ৪৮ বছরের বেশি হওয়া যাবে না। এছাড়া, এর আগে যাঁরা এসইআইপির আওতায় কোনো প্রোগ্রামে তালিকাভুক্ত ছিলেন, তাঁরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

আগ্রহী প্রার্থীরা ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে পারবেন। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ন্যূনতম কোয়ালিফায়িং মার্ক অর্জনকারীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…

2 minutes ago

ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…

10 minutes ago

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…

13 minutes ago

এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…

15 minutes ago

জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…

15 minutes ago

শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ

শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…

21 minutes ago

This website uses cookies.