Header Premium (728×90)

Categories: শিক্ষা

রমজানের পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই

শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও পড়াশোনা রিভিউয়ের সুযোগ নিশ্চিত করতে এসএসসি পরীক্ষা পবিত্র রমজান মাসের পরেই অনুষ্ঠিত হবে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি চীন সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আপাতত এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখছে না সরকার।

পরীক্ষার সময়সূচি নির্ধারণের প্রেক্ষাপট ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী বলেন, জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা এক মাস ধরে চলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব নয় বিধায় রমজানের পরেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে, যাতে বর্ষা বা বৃষ্টির মৌসুম এড়িয়ে পরীক্ষা নেওয়া যায়। একইভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের সময়সূচির সঙ্গেও এটি সমন্বয় করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

পরীক্ষা এগিয়ে আনার দাবির বিষয়ে ড. মিলন জানান, সংশ্লিষ্ট অংশীজনদের অনুরোধে পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল। তবে এতে দেখা গেছে, দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ও সিলেবাস শেষ হলেও নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউ করার পর্যাপ্ত সুযোগ পাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে চায় না সরকার।

শিক্ষামন্ত্রী আরও বলেন, রমজানের পরে পরীক্ষা নেওয়া হলে সেটি অনেকটা বিলম্বিত হয়ে যায়, কিন্তু রমজান একটি বাস্তবতা হওয়ায় এর সঙ্গে সময়সূচি সমন্বয় করতে হবে। জাতীয় পর্যায়ে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে বর্তমানে পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে এবং প্রায় দেড় বছর আগেই তাদের পরীক্ষার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

25 minutes ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

48 minutes ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

1 hour ago

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

1 hour ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

2 hours ago

আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…

3 hours ago

This website uses cookies.