যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক বিজ্ঞানে মৌলিক পরীক্ষামূলক বা তাত্ত্বিক গবেষণার সুযোগ নিয়ে নতুন একটি সায়েন্স ফেলোশিপ চালু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের নাগরিকেরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। মূলত ক্যারিয়ারের শুরুর পর্যায়ের মেধাবী বিজ্ঞানীদের গবেষণায় উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ফেলোশিপের আওতায় জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিকস, জীববিজ্ঞান, রসায়ন, পৃথিবী ও মহাসাগরবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান এবং থিওরি ও সিমুলেশনসহ প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ রয়েছে।
নির্বাচিত ফেলোরা বছরে ৯৮ হাজার ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা) স্টাইপেন্ড পাবেন। আর্থিক সহায়তার পাশাপাশি স্ট্যানফোর্ডের বিভিন্ন সুযোগ-সুবিধা, গবেষণা ও পেশাগত উন্নয়নের জন্য বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার, স্থানান্তর ব্যয় বাবদ সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার এবং যোগ্য ফেলোদের জন্য শিশু যত্ন ও ভিসা সংক্রান্ত ব্যয়ে সহায়তা প্রদান করা হবে।
আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ক্যারিয়ারের শুরুর পর্যায়ের বিজ্ঞানী হতে হবে এবং ফেলোশিপ শুরুর সময়ের আগের তিন বছরের মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে। তবে অন্য কোনো প্রতিষ্ঠানে সর্বোচ্চ দুই বছরের পোস্টডক্টরাল অভিজ্ঞতা থাকা যাবে। বর্তমান স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট শিক্ষার্থী, পোস্টডক্টরাল গবেষক এবং ১ মার্চ ২০২৭-এর আগে স্ট্যানফোর্ডে পোস্টডক্টরাল পদে যোগ দেবেন এমন ব্যক্তিরা এই ফেলোশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
আগ্রহী প্রার্থীদের অ্যাকাডেমিক জবস অনলাইন (এজেও) প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের আগে স্ট্যানফোর্ডের সম্ভাব্য ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গবেষণার সহযোগিতা ও হোস্টিংয়ের বিষয়ে আলোচনা করা বাধ্যতামূলক। ফেলোশিপ পাওয়ার আগে অন্তত একজন স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যকে আবেদনকারীকে হোস্ট করতে সম্মত হতে হবে।
আবেদনের সঙ্গে কারিকুলাম ভিটা, কভার লেটার, তিনটি সুপারিশপত্র, সর্বোচ্চ দুই পৃষ্ঠার ক্যারিয়ার স্টেটমেন্ট এবং সর্বোচ্চ দুই পৃষ্ঠার গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। গবেষণা প্রস্তাবে গবেষণার সমস্যা, আগামী তিন থেকে পাঁচ বছরে কী অর্জন করা সম্ভব এবং প্রস্তাবিত গবেষণায় স্ট্যানফোর্ড কীভাবে সহায়তা করতে পারে—এসব বিষয় তুলে ধরতে হবে।
ফেলোশিপের মেয়াদ তিন বছর। সাধারণত ১ সেপ্টেম্বর ২০২৭ থেকে ফেলোশিপ শুরু হবে এবং ৩১ আগস্ট ২০৩০ পর্যন্ত চলবে। তবে ১ জুলাই বা ১ আগস্ট থেকেও যোগদান করা সম্ভব। কোনো অবস্থাতেই ১ সেপ্টেম্বরের পরে যোগদানের সুযোগ নেই। আবেদনের শেষ সময় ১৬ অক্টোবর ২০২৬।
একইভাবে, যাঁরা ১ মার্চ ২০২৭-এর আগে স্ট্যানফোর্ডে পোস্টডক্টরাল পদে যোগ দেবেন, তাঁরাও এ ফেলোশিপের জন্য অযোগ্য।.যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সায়েন্স ফেলোশিপে বার্ষিক ৯৮ হাজার ডলার দেবে তিন বছরের গবেষণার সুযোগে।.আবেদনের নিয়মঅ্যাকাডেমিক জবস অনলাইন (এজেও) {Academic Jobs Online—AJO} প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।
গবেষণা প্রস্তাবে গবেষণার সমস্যা, আগামী তিন থেকে পাঁচ বছরে কী অর্জন করা সম্ভব এবং প্রস্তাবিত গবেষণায় স্ট্যানফোর্ড কীভাবে সহায়তা করতে পারে—এসব বিষয় তুলে ধরতে হবে।.৫৭ শতাংশ স্কুলে পাঠের সঙ্গে উপকরণের মিল নেই, মুখস্থনির্ভর শিক্ষার্থীরা.যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়াশোনার সুযোগ .সময়সীমা ও মেয়াদফেলোশিপের মেয়াদ তিন বছর।
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
This website uses cookies.