Header Premium (728×90)

Categories: শিক্ষা

মেয়েদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি কর্মসূচি পুনরায় চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ বিষয়ক এক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় তিনি নিজেই সভাপতিত্ব করেন।

বৈঠকে শিক্ষা সহায়তা ট্রাস্টের লক্ষ্য, উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবগুলো তুলে ধরা হয়। এই কর্মসূচির ফলে মেয়েদের স্কুলে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন ধরে রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহের ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছিল, তা বিশেষ গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী এই উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে উপকারভোগীর সংখ্যা, সম্ভাব্য ব্যয়, বাস্তবায়ন পদ্ধতি এবং এর সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রস্তাব তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদেরও উপবৃত্তির আওতায় আনার বিষয়টি আলোচিত হয়।

শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির কার্যকারিতা যাচাইয়ের জন্য দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, শিক্ষার্থীদের দেওয়া খাবার অবশ্যই পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হতে হবে এবং খাবারের মানের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। মিড-ডে মিলের ব্যয়, ব্যবস্থাপনা, স্থানীয় অংশগ্রহণ এবং মান নিয়ন্ত্রণের বিষয়গুলো বিবেচনায় নিয়ে দুটি বিকল্প পদ্ধতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

উক্ত বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ

এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পেয়েছেন চেলসি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ঘটনার…

18 minutes ago

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এটি আমাদের জন্য বড়…

19 minutes ago

মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

চাঁদপুরের মতলব উত্তরে হাসনেহেনা আক্তার নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে তার…

1 hour ago

কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮

কলকাতার মানিকতলায় চোরবাগান পূজামণ্ডপে বৃষ্টির সময় হুড়োহুড়ি করে বের হওয়ার সময় পদপিষ্ট হয়ে ১৮ জনের…

1 hour ago

মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে

একটি ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন অভিনেত্রী পরীমণি। তিনি নিজের মানসিক…

1 hour ago

নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে পাঁচ বিরোধী নেতা একটি অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করেছেন।…

1 hour ago

This website uses cookies.