
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে সংঘটিত মারামারির ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখার জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২১ আগস্ট) রাতে হল প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
হল প্রাধ্যক্ষ জানান, হলে যেন পুনরায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতেই তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের সাময়িক বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকতর তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাময়িকভাবে বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ইলিয়াস ইসলাম শুভ এবং মো. হুমায়ুন কবির। এর আগে একটি মেসেঞ্জার গ্রুপে দেওয়া বার্তাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে বিষয়টি সমাধানের জন্য প্রাধ্যক্ষের কক্ষে আলোচনার আয়োজন করা হয়। সেই আলোচনার সময় কক্ষের বাইরে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মারুফ হোসাইন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায়।
এদিকে পুরো ঘটনাটি তদন্তের জন্য গঠিত চার সদস্যের কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী রেজিস্টার মোহাম্মদ ময়নাল হোসাইন। এছাড়া সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়েছে আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওলিউল্লাহ এবং সিএসসি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম বাবরকে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২