
ঢাকা কলেজের আবাসিক হলপাড়া এলাকার আন্তর্জাতিক ছাত্রাবাসের সামনে অবস্থিত ভুট্টোর হোটেলের খাবারে সিগারেটের অংশ পাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সাইফুল ইসলাম শুভ নামের এক শিক্ষার্থী সেখানে খাবার খেতে গিয়ে এ পরিস্থিতির সম্মুখীন হন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, খাবার খাওয়ার একপর্যায়ে তিনি তরকারির মধ্যে সিগারেটের একটি অংশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি হোটেলের কর্মচারীদের বিষয়টি ডেকে দেখান। শুভ অভিযোগ করেন, এ সময় হোটেলের বেশ কয়েকজন কর্মচারীকে হাতে সিগারেট নিয়ে ধূমপান করতেও দেখা গেছে। শিক্ষার্থীদের ভাষ্যমতে, এর আগেও ওই হোটেলের খাবারে পোকামাকড়, মাছ ধরার বড়শি এবং বিভিন্ন ধরনের ময়লা পাওয়ার মতো ঘটনা ঘটেছে, যা হোটেলটির খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
অভিযুক্ত হোটেল মালিক ভুট্টো স্বীকার করেছেন যে, বাবুর্চি সিগারেট খেয়ে টেবিলের ওপর রেখেছিলেন এবং পরে সেটি ভাজির মধ্যে পড়ে যায়। তিনি দাবি করেন, বিষয়টি জানতে পারার পর ওই ভাজি আর বিক্রি করা হয়নি এবং তিনি বাবুর্চিকে চাকরি থেকে বাদ দিয়ে সতর্ক করেছেন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, বিষয়টি তিনি দেরিতে জানতে পেরেছেন। কোনো শিক্ষার্থী বা হোস্টেল সুপার তাকে আগে অবহিত করেননি। তিনি আরও জানান, বুধবার হোটেল মালিক ভুট্টুকে ডেকে আনা হচ্ছে এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। উপাধ্যক্ষ বলেন, তাকে এর আগেও বারবার সতর্ক করা হয়েছিল। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে ভালো মানের খাবারের দোকান পরিচালনার জন্য তারা আগ্রহী হলেও ভালো ব্যবসায়ীরা ক্যাম্পাসের ভেতরে আসতে চান না বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২