
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিজস্ব জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রায় ১৫ বছর আগে বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভেঙে পাবলিক টয়লেটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। তৎকালীন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কর্মীবাহিনীর উপার্জনের পথ তৈরি করে দিতেই তৎকালীন রুয়েট প্রশাসন এ বিষয়ে নির্বিকার ছিল বলে অভিযোগ শিক্ষার্থীদের।
দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের সীমানাপ্রাচীর ভেঙে এই অবৈধ স্থাপনা টিকে থাকায় ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ, স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও নান্দনিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্তমানে এই স্থাপনার পাশেই পুরকৌশল অনুষদের ১০তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ চলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পেরিয়ে গেলেও অবৈধ স্থাপনাটি এখনো অপসারণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, বিশ্ববিদ্যালয়ের জমিতে এ ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। নির্মাণাধীন ১০তলা ফ্যাকাল্টি ভবনের পাশেই পাবলিক টয়লেট থাকা শিক্ষক ও শিক্ষার্থী সবার জন্যই বিব্রতকর। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দ্রুত জমি পুনরুদ্ধার ও স্থাপনা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীরা জনসাধারণের প্রয়োজনে উপযুক্ত ও বিকল্প স্থানে পাবলিক টয়লেট নির্মাণের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি রুয়েটের প্রধান ফটকের পাশে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান এবং সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনাও দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২