Header Premium (728×90)

Categories: শিক্ষা

রেললাইনে পানি: ৪ ঘণ্টা ধরে আটকে চবির দুই শাটল ট্রেন

অতিবৃষ্টির ফলে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি শাটল ট্রেন প্রায় চার ঘণ্টা ধরে ষোলশহর রেলস্টেশনে আটকা পড়ে আছে। সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে এই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ষোলশহর স্টেশনমাস্টার মো. মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম বটতলা রেলস্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট ও ৭টা ৪০ মিনিটে ছেড়ে আসা ট্রেন দুটি বর্তমানে ষোলশহর স্টেশনে দাঁড়িয়ে আছে। রেললাইনের ওপর এখনো প্রায় ৮ ইঞ্চি পানি রয়েছে। পানি না নামা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।

দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় অনেক শিক্ষার্থী স্টেশন ছেড়ে চলে গেছেন। তবে কিছু শিক্ষার্থী এখনো ট্রেনের ভেতরেই অবস্থান করছেন। শাটল ট্রেন বন্ধ থাকায় এবং বিকল্প কোনো বাস সার্ভিসের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্লাস ও পরীক্ষা চলমান থাকায় তাদের এই ভোগান্তি আরও প্রকট হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, শিক্ষার্থীরা কীভাবে ক্লাস ও পরীক্ষায় অংশ নেবে তা নিয়ে প্রশাসনের কোনো পরিকল্পনা আছে কি না। চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান বলেন, শাটল বন্ধ থাকলে স্বয়ংক্রিয়ভাবে ক্লাস-পরীক্ষাও বন্ধ রাখা উচিত। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান ও নির্ভরযোগ্য মাধ্যম এই শাটল ট্রেন। এটি বন্ধ থাকলে বিকল্প লোকাল পরিবহনে সবার পক্ষে ক্যাম্পাসে আসা সম্ভব নয়। কিছু শিক্ষার্থী কষ্ট করে ক্যাম্পাসে পৌঁছাতে পারলেও অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারছেন না। পড়াশোনা চালিয়ে যাওয়ার নামে শিক্ষার্থীদের একটি বড় অংশকে বঞ্চিত করার অধিকার প্রশাসনের নেই বলে তিনি মন্তব্য করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

গঠনমূলক সমালোচনায় দেশকে এগিয়ে নিতে চান সংসদ সদস্য মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, বিরোধী দলে থেকেও ছায়া সরকার হিসেবে গঠনমূলক সমালোচনার…

1 minute ago

ওসমানীনগরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

2 minutes ago

স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের ডাক দিলেন চরমোনাই পীর

স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার…

14 minutes ago

মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ এখনো দ্বিতীয় ধাপে

মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ সরকারের সামগ্রিক তৎপরতা বাড়লেও দেশটি এখনো ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে…

18 minutes ago

ঈশ্বরদীতে রান্নার ঝামেলা এড়াতে ড্যাগে রান্না মাংসে ঝুঁকছেন ক্রেতারা

পাবনার ঈশ্বরদীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ড্যাগে রান্না করা গরুর মাংস। স্বাদ, ঝাল-মসলার বৈচিত্র্য…

22 minutes ago

নিউমুরিং টার্মিনাল নিয়ে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি নিয়ে সমালোচনাকে ‘সস্তা ও অমূলক’ বলেছেন…

26 minutes ago

This website uses cookies.