
সমকামিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন। গত বুধবার পৃথক দুটি নোটিশ জারির মাধ্যমে হল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
এর আগে গত মঙ্গলবার রাতে হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় হল প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাদের হলের আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করা হয়।
বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সমকামিতার অভিযোগে ব্যবস্থা নেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ৩০শে জুলাই সমকামিতায় জড়িত থাকার অভিযোগে মাস্টারদা সূর্য সেন হলের এক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই শিক্ষার্থীরও হলের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করে হল কর্তৃপক্ষ।
এছাড়া সম্প্রতি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের এজিএসের কক্ষে অবস্থানরত দুই অতিথির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর হল প্রশাসন সংশ্লিষ্ট এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নেয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২