
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ঈর্ষণীয় সাফল্য প্রদর্শন করেছে। এবারের পরীক্ষায় অংশ নেওয়া ১২টি ক্যাডেট কলেজের মোট ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। এই পরীক্ষায় পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৮.২২ শতাংশ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য কেবল ভালো ফল অর্জনই নয়, বরং ক্যাডেটদের চৌকস ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমের ওপর নিয়মিত গুরুত্ব দেওয়া হয়। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম যুক্ত করা হচ্ছে।
ক্যাডেটদের এই ধারাবাহিক সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যবৃন্দের সার্বক্ষণিক তদারকি এবং শিক্ষার্থীদের অধ্যবসায় ও আন্তরিক প্রচেষ্টার অবদান রয়েছে। এছাড়া ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কলেজে কর্মরত সকল শ্রেণির ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২