Header Premium (728×90)

Categories: শিক্ষা

শতভাগ নির্মোহভাবে এসএসসির ফল তৈরি করা হয়েছে: মাহ্দী আমিন

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ নির্মোহভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মাথায় এই পরীক্ষা শুরু হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ফলাফলের ভালো-মন্দ বিচারের চেয়ে বড় বিষয় হলো শিক্ষার্থীরা তাদের কষ্ট ও পরিশ্রমের সঠিক স্বীকৃতি পেয়েছে। যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, তাদের প্রতি আশ্বাসের বাণী শুনিয়ে তিনি বলেন, সরকার সবসময় তাদের পাশে থাকবে এবং সবাইকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে।

এবারের পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মাহ্দী আমিন জানান, এবার কোনো ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। এছাড়া পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষাকেন্দ্রগুলোতে বডি-অন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এবারের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শিক্ষা খাতের সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিগত পতিত ফ্যাসিবাদের আমলে দেশের সামগ্রিক রাষ্ট্রকাঠামো ভেঙে পড়েছিল, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা খাত। এই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। একটি বৈষম্যমুক্ত শিক্ষাব্যবস্থা চালু করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২: ২৯আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১২: ৪২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

3 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

4 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

4 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

4 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

4 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

4 hours ago

This website uses cookies.