
চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ। এ বছর মোট ৭৪১টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। পরীক্ষায় অংশ নেওয়া মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, চলতি বছরের দাখিল পরীক্ষার জন্য মোট ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২