প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংক্রান্ত এক বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আগের মতোই লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।
চলতি বছরের ১৬ই মার্চ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন যে, আগামী শিক্ষাবর্ষ থেকে লটারি পদ্ধতি বন্ধ করে ভর্তি পরীক্ষা চালু করা হবে। সরকারের সেই ঘোষণার পর থেকেই অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয় এবং কোচিং বাণিজ্য বহুগুণ বেড়ে যায়।
উল্লেখ্য যে, ২০১১ সালে সরকারি স্কুলে লটারিভিত্তিক ভর্তি প্রথা চালু করা হয়েছিল মূলত ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ দূর করতে এবং কোচিং সেন্টারের ওপর শিক্ষার্থীদের নির্ভরতা কমাতে।
এর আগে একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২৭ সাল থেকে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিভিত্তিক ভর্তি প্রথা বাতিল করা হবে। তখন মন্ত্রণালয় জানিয়েছিল, সব অংশীদারের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি নতুন ভর্তি প্রক্রিয়া চালু করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
This website uses cookies.