
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা তাদের চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। সরকারের পক্ষ থেকে আগামী ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা করার পর রোববার তারা এই সিদ্ধান্ত নেন।
এর আগে আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। বেলা ২ টার দিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা সরকারকে ধন্যবাদ জানান। এরপর তারা রাস্তা পরিস্কার করে শাহবাগ ত্যাগ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই তারা এ সিদ্ধান্ত নেন। আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ছিল। এতে শাহবাগ থেকে টিএসসি অভিমুখের ডান পাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ প্রার্থী নির্বাচিত হন। পরে ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং প্রয়োজনীয় সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়।
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৪: ৫৯আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৫: ০১
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২