
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে অব্যাহতি নিয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। তার পদত্যাগপত্র গ্রহণের পর নতুন প্রক্টর হিসেবে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, ড. এ কে এম রাশিদুল আলমের ব্যক্তিগত অনুরোধের প্রেক্ষিতেই তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক মো. জাকির হোসেন ২৯ জুলাই অপরাহ্ন থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে এই পদে বহাল থাকবেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া, বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরদের যথাসময়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২