সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ২০২৬ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া বিউটি পালকে ঘিরে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠলেও তার সহকর্মীরা তার সমর্থনে এগিয়ে এসেছেন।
ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, বিদ্যালয়ের আঙ্গিনায় শাড়ি পরে হাঁটছেন শিক্ষিকা বিউটি পাল, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি প্রথমে টিকটকে এবং পরবর্তীতে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাস থেকে অনেকেই তাকে নিয়ে ট্রল ও সাইবার অ্যাটাক শুরু করেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা বিউটি পাল বলেন, একজন শিক্ষক হওয়ার আগে তিনি একজন মানুষ। একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে তার যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমেই তিনি এই সম্মান অর্জন করেছেন বলে তিনি মন্তব্য করেন।
এদিকে, এই শিক্ষিকার সমর্থনে সরব হয়েছেন অনেক সহকর্মী। তারা এটিকে সুস্থ চিন্তার বিনোদন হিসেবে দেখছেন এবং ভার্চ্যুয়াল অ্যাটাকের মাধ্যমে তাকে বিপর্যস্ত করার প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। কয়েকশ’ শিক্ষক একইভাবে ওই গানের রিল ব্যবহার করে ভিডিও পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। শিশু সাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী ও সাংবাদিক ঝরনা মনিসহ অনেকে তার ব্যক্তিগত আনন্দ ও অনুভূতি প্রকাশের অধিকারের পক্ষে কথা বলেছেন।
বিষয়টি নিয়ে বিব্রত শিক্ষা কর্মকর্তারাও। সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ জানিয়েছেন, সরকারি চাকরিজীবী হিসেবে শিক্ষিকা বিউটি পাল অসংলগ্ন কিছু করেছেন কিনা, তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
This website uses cookies.