Header Premium (728×90)

Categories: শিক্ষা

এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী

বাবার অকাল মৃত্যুতে দিশেহারা এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার রাতে মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে এ তথ্য জানিয়েছেন। এ সময় কালবেলার বাগেরহাট প্রতিনিধি রুহুল আমিন বাবু সেখানে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রীর পিএস ফারহান ইশতিয়াক জানান, ইকন যেন পরীক্ষার এই সময়ে আপাতত চাকরি না করে পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেজন্য মন্ত্রী আগামী দু-একদিনের মধ্যেই তাকে আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া পরীক্ষা শেষ হওয়ার পর তার উচ্চশিক্ষাসহ সার্বিক পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার কালবেলা অনলাইনে ইকনের জীবনসংগ্রামের খবরটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং দুপুরে মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন।

ইকনের পরিবার মূলত গোপালগঞ্জের বাসিন্দা হলেও বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে বাবার চাকরির সুবাদে তারা এই জেলা শহরে স্থায়ী হন। অবসরের পর তার দাদা গোপালগঞ্জে ফিরে গেলেও বাবা ইসরাফিল বাগেরহাটেই থেকে যান। বর্তমানে ইকন তার মা ও মানসিক ভারসাম্যহীন ভাইয়ের সঙ্গে ৪ হাজার টাকা ভাড়ার একটি বাসায় বসবাস করছে। বাবার মৃত্যুর শোক কাটিয়ে বিকেলে দাফন সম্পন্ন করেই রাতে কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছিল তাকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

15 minutes ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

17 minutes ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

22 minutes ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

27 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

44 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

1 hour ago

This website uses cookies.