পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের (সম্মান সমাপনী) ব্যাচের শিক্ষার্থীদের জন্য বিদায়ী অনুষ্ঠান-২০২৬ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে কলেজ মিলনায়তনে বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ওহিদুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নজরুল ইসলাম।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসমা-উল-হুসনা আরসি এবং আবিদা সুলতানা তনু। আসমা-উল-হুসনা আরসি সাংবাদিক আলমাস আলীর কন্যা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. নাহিম হোসেন ও মো. রাসেল রানা। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসলাম আলীসহ অন্যান্যরা।
বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ৪০ জন বিদায়ী শিক্ষার্থীকে ফুল, ম্যাগাজিন ও ক্রেস্ট প্রদান করে সম্মান জানানো হয়। সবশেষে কেক কাটার মাধ্যমে বর্ণাঢ্য এই বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
This website uses cookies.