Header Premium (728×90)

Categories: শিক্ষা

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে ডিসির নেতৃত্বাধীন কমিটি বাতিল

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জেলা প্রশাসকদের (ডিসি) নেতৃত্বাধীন নিয়োগ সুপারিশ কমিটি গঠনের নির্দেশনাটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন পরিপত্রের ফলে এখন থেকে কর্মচারী নিয়োগের সুপারিশ করার ক্ষমতা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডির কাছেই ন্যস্ত থাকবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্রটি জারি করে। পরিপত্রে জানানো হয়েছে, গত বছরের ২৮শে আগস্ট জারিকৃত পরিপত্রটি বাতিল করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম জেলা প্রশাসকদের নেতৃত্বে পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছিল।

তবে ২০২৪ সালের ১০ই জানুয়ারি জারিকৃত নির্দেশমালার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত অংশটি বাদ দিয়ে অন্যান্য পদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বহাল রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেড এসিসট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া এবং অফিস সহায়ক পদসমূহ।

উল্লেখ্য, গত ২৮শে আগস্টের বাতিল হওয়া পরিপত্রে নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসক এবং সদস্য হিসেবে সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক বা সহকারী পরিচালককে রাখা হয়েছিল। কমিটির সদস্যসচিবের দায়িত্বে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা। ওই পদ্ধতিতে নিয়োগ পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত এবং সুপারিশ প্রদানের জন্য জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিম্নে নয় এমন তিন সদস্যের বোর্ড গঠনের সুযোগ ছিল।

এই পরিপত্রের আগে প্রচলিত নিয়ম অনুযায়ী, শিক্ষক ব্যতীত অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে নিয়োগ কমিটি গঠিত হতো। সেই কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং জেলা প্রশাসকের প্রতিনিধি সদস্য হিসেবে থাকতেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করতেন। বর্তমান সিদ্ধান্তের মাধ্যমে সেই পুরনো নিয়মই পুনর্বহাল হলো।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ১০ই জানুয়ারি জারিকৃত নির্দেশমালার ২.৪ এর ক, খ ও গ এ বর্ণিত অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত অংশ ব্যতিত অন্যান্য পদে (ট্রেড এসিসট্যান্ট/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর/অফিস সহকারী কাম হিসাব সহকারী/ কম্পিউটার ল্যাব অপারেটর/গবেষণাগার/ল্যাব সহকারী/নিরাপত্

এতে আরও বলা হয়, নিয়োগ সুপারিশ কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত ও নিয়োগের সুপারিশ দেবে। নিয়োগ সুপারিশ কমিটি মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনে একাধিক বোর্ড গঠন করতে পারবে। জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিম্নে নয় এমন ৩ সদস্যবিশিষ্ট বোর্ড গঠিত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ইতালির ভিসায় অন্য নারী, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

ইতালির ভিসা জালিয়াতির মাধ্যমে এক পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে বিদেশে পাঠানোর অভিযোগে সিআইডি একটি মানব…

4 minutes ago

মোজাফফর হোসেনকে কারা আশ্রয় দিয়েছে, প্রশ্ন রিজভীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে বিচারহীনতা ও…

7 minutes ago

ভিডিও বিতর্কে আইনি ব্যবস্থার হুমকি দিলেন এমপির প্রথম স্ত্রী

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ায়…

14 minutes ago

দুই বছরেও শুরু হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’ নির্মাণকাজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত ‘জুলাই-২৪ স্কয়ার’-এর নির্মাণকাজ দুই বছরেও শুরু হয়নি। নকশা…

22 minutes ago

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকা হিসেবে কিউডেঙ্গা অনুমোদন পেল

ডেঙ্গু প্রতিরোধে বড় অগ্রগতি হিসেবে প্রথমবারের মতো ভারতে ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’ ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে…

26 minutes ago

মোদি বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক কংগ্রেস নেতারা

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী…

44 minutes ago

This website uses cookies.