প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: লোগো ও থিম সং পাঠানোর নির্দেশ
- আপডেট সময় : ০৪:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
লোগো পাঠানোর ক্ষেত্রে পিএনজি (PNG), জেপিজি (JPG) এবং জেপিইজি (JPEG) ফরম্যাট ব্যবহার করতে হবে। রিলস তৈরির ক্ষেত্রে তা অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে এবং ই-মেইলে রিলসের লিংক পাঠাতে হবে। এছাড়া থিম সং ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে এবং মাসকট ও স্লোগান ই-মেইলে সরাসরি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অংশগ্রহণের ক্ষেত্রে কন্টেন্টের সঙ্গে একটি সচল মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে যারা ইতোমধ্যে লোগো, রিলস ও থিম সং সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন, তাদের নতুন করে আর পাঠানোর প্রয়োজন নেই।





























