
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) আয়োজনে শুরু হয়েছে বিশেষ বই প্রদর্শনী ও বিক্রয় উৎসব। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এই মেলায় পাঠকদের জন্য রয়েছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ।
গত রবিবার (৪ অক্টোবর) শুরু হওয়া এই বই উৎসব চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজক প্রতিষ্ঠান ইউপিএলের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের সিনিয়র সহকারী ব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান জানান, নতুন পাঠক তৈরি এবং শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এমন বই উৎসবের আয়োজন করা হয়। চবির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় নিজস্ব অর্থায়নে এই মেলা সম্পন্ন হচ্ছে।
মেলায় আসা শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে এমন আয়োজনের ফলে তাদের বই সংগ্রহের সুযোগ বেড়েছে। এছাড়া বইয়ের মান ও বাঁধাইয়ের তুলনায় দামও বেশ যুক্তিসংগত। আয়োজকরা শিক্ষার্থীদের মেলায় এসে পছন্দের বই সংগ্রহের আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২