
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের স্মরণে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের পক্ষ থেকে আসা এক আবেদনের প্রেক্ষিতে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই ঘোষণা দেন।
রবিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ডিএসসিসি প্রশাসক এই ঘোষণাটি দেন। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এই মিলনায়তনটির সংস্কার কাজ সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দায়িত্ব নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সিপাহী বিপ্লবের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক স্থানটি অবহেলায় পড়ে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এটি যথাযথ মর্যাদায় সংরক্ষণের জন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক-মানসিক বিকাশের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ধূপখোলা মাঠ’ বরাদ্দ দেওয়ার ঘোষণাও দেন ডিএসসিসি প্রশাসক। একই সঙ্গে পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি নতুন সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
নাগরিক সচেতনতা তৈরির ওপর জোর দিয়ে আবদুস সালাম বলেন, সাধারণ মানুষ শিক্ষার্থীদের আচরণ অনুসরণ করে। তাই ডেঙ্গু প্রতিরোধ এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। ঢাকা শহরকে সুন্দর রাখতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে ডিএসসিসির সংস্কার ও আধুনিকায়ন করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ডিএসসিসি মিলনায়তনটির সংস্কার ও আধুনিকায়ন করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২