মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে মথুরাপাড়া বছির কাজী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসএসসি-২৪ পরীক্ষার্থীদের আয়োজনে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন মিয়া, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান হাবীব, কুতুবপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ডা: জাকির হোসেন, কুতুবপুর ইউপি সদস্য আসাদুজ্জামান সান্টু, ক্রিয়েটিভ কেজি স্কুলের পরিচালক রোটারিয়ান মাসুদ করিম সবুর, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্য থেকে মানপত্র পাঠ করেন, জি এম নুহাস হক, রাবেয়া বসরী। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল কাদির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউপি সদস্য নজরুল ইসলাম, আহম্মদ, মহিলা সংরক্ষিত সদস্য, জাকিয়া সুলতানা, শিরিনা আক্তার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক মণ্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক বৃন্দ সহ বিদ্যালয়ের বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীরা প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২