নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মানসিক সুস্থতা নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকে সমান গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, পড়াশোনা, ক্যারিয়ার, পারিবারিক প্রত্যাশা ও সম্পর্কের টানাপোড়েনে শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সমস্যাগুলো নিজের মধ্যে চেপে না রেখে পরিবার, বন্ধু, শিক্ষক অথবা পেশাদার পরামর্শদাতার সঙ্গে কথা বলা জরুরি।
মানসিক ও শারীরিক সুস্থতার পারস্পরিক সম্পর্কের ওপর জোর দিয়ে উপাচার্য শিক্ষার্থীদের নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যাভ্যাস এবং ইতিবাচক জীবনযাপনের পরামর্শ দেন। একই সঙ্গে তিনি সহপাঠী ও আশপাশের মানুষের আচরণের পরিবর্তনের প্রতি সচেতন দৃষ্টি রাখার আহ্বান জানান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান উদ্দীন। এছাড়া নোবিপ্রবি Mental Health Society-এর উপদেষ্টা ও ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদ সরওয়ার, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান শিফাত ই মান্নান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়ান আসিফ উপস্থিত ছিলেন।
সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন SAJIDA Foundation-এর প্রিন্স সাহা সোহাগ, জয় শ্রী দেবী এবং SHOJON-এর কাউন্সেলর লাবণী আক্তার। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সেশনে অংশগ্রহণ করেন, যেখানে তাদের মানসিক চাপ মোকাবিলা ও ব্যক্তিগত সুস্থতা বজায় রাখার বিভিন্ন কৌশল শেখানো হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
This website uses cookies.