
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত সবচেয়ে বড় সাফল্য হলো ‘ভয়হীন বাংলাদেশ’। বুধবার (২৯ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘জুলাইয়ের অদম্য ঐক্য এবং বিজয়ের ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এই মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, শহীদদের আত্মত্যাগের ফলেই আজ সাধারণ মানুষ নির্ভয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন। তবে এই অর্জন ধরে রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং দীর্ঘদিনের বঞ্চনা, দমন-পীড়ন এবং জনগণের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এটি। এই আন্দোলনের প্রতিটি ধাপ, শহীদদের ত্যাগ এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
আন্দোলনের ইতিহাস নিয়ে তিনি বলেন, মাত্র কয়েক ঘণ্টার আলোচনায় এই আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন গবেষণা, বই প্রকাশ এবং একাডেমিক আলোচনা শুরু হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।
শহীদ ও আহতদের অবদানের কথা স্মরণ করে জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়বিচার, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২