Header Premium (728×90)

শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা আন্দোলন ঘিরে ছড়াচ্ছে নানা ভুয়া তথ্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের চলমান আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে অপতথ্যের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। আলোচিত এই ইস্যুকে কেন্দ্র করে পুরোনো ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবি ও ভিডিও এবং সংবাদমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হলেও অন্যান্য বোর্ডে পরীক্ষা চলছিল। গত ১৩ জুলাই প্রবল বর্ষণের কারণে পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। একই দিনে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে, যেখানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কণ্ঠে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’র সঙ্গে তুলনা করার দাবি করা হয়।

এই অডিওর জেরে ঢাকাসহ কয়েকটি জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেয়।

এই ঘটনার পাশাপাশি ভিত্তিহীন নানা খবর প্রচার করা হচ্ছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, ছাত্রদলের এক নেতা আন্দোলনরত এক শিক্ষার্থীর গলা চেপে ধরে হুমকি দিচ্ছেন। ভিডিওটির একটি অংশ এআই প্রযুক্তি ব্যবহার করে স্থিরচিত্রে রূপান্তর করে বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে প্রচার করা হয়।

তবে যাচাইয়ে দেখা গেছে, বিষয়টি বিভ্রান্তিকর। ছাত্রদল নেতাদের ভাষ্য অনুযায়ী, এটি ছিল ঢাকা মহানগর (পূর্ব) ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মাহিন আহমেদ সুজনকে থামানোর একটি দৃশ্য, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক মামুন তাঁকে নিবৃত করছিলেন।

মাহিন আহমেদ সুজন নিজেও ফেসবুকে জানিয়েছেন যে, আন্দোলনের মধ্যে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উত্তেজনা সৃষ্টিকারীদের পরিস্থিতির একটি অংশ বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া, অটো পাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যা আসলে বর্তমানের নয়। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ২০২৪ সালের আগস্ট মাসে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময়ের। দেশ টিভির ইউটিউব চ্যানেলে ২০ আগস্ট ২০২৪ তারিখে এই ভিডিওটি পাওয়া গেছে।

একইভাবে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও ছাত্রদলের হামলার দাবিতে একটি ছবি প্রচার করা হলেও সেটি সাম্প্রতিক নয়।

ছবিটি মূলত ২০২৫ সালের আগস্ট মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময়ের। অর্থাৎ পুরোনো ঘটনার ছবি ও ভিডিও বর্তমান আন্দোলনের সঙ্গে জুড়ে দিয়ে বিভ্রান্তিকর দাবি প্রচার করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাকে দেশে…

7 minutes ago

তারেক রহমানের নেতৃত্বে নতুন শিক্ষাব্যবস্থা গড়ার অঙ্গীকার উপদেষ্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুন করে বিনির্মাণ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রীর…

22 minutes ago

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার তীব্রতা ও ঝুঁকি বৃদ্ধি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি সেনাদের হামলার ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক নিরাপত্তা…

38 minutes ago

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু

মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা তৈরির কাজ শুরু করেছে সরকার। বুধবার জাতীয়…

52 minutes ago

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। শিশুদের মেধা বিকাশে বিভিন্ন…

1 hour ago

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…

1 hour ago

This website uses cookies.