
প্রবল বর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় চলমান এইচএসসি পরীক্ষার পাশাপাশি শনিবারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে আলিম ও এইচএসসি বিএমটি পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।
চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা অবশিষ্ট জেলাগুলোতে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়া পরিস্থিতির ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত ৭ জুলাই চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। ৫ জুলাই থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলো প্লাবিত হয়েছে এবং বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২