স্টাফ রিপোর্টার
রংপুর:
আজ (৫ মে) মঙ্গলবার সকালে রংপুর নার্সিং কলেজের আয়োজনে মিডওয়াইফ শিক্ষার্থীদের অংশগ্রহণে যৌথভাবে নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর কমিউনিটি নার্সিং কলেজে পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস-২০২৬।
সকালে রংপুর নার্সিং কলেজের আয়োজনে মিডওয়াইফ শিক্ষার্থীদের অংশগ্রহণে যৌথভাবে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থী ও শিক্ষকেরা দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা স্লোগান দেন।
পরে রংপুর কমিউনিটি নার্সিং কলেজে কেক কেটে উৎযাপন করা হয়।
মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফ নার্সরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের দক্ষতা ও আন্তরিকতায় দেশে বর্তমানে কমে এসেছে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার।
এসময় প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের মাননীয় চেয়ারম্যান নীলু আহসান, রংপুর কমিউনিটি নার্সিং কলেজের অধ্যক্ষ ডা: রেহেনা আক্তার, রংপুর কমিউনিটি নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ এবং মিডওয়াইফ শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২