এম.আরমান হোসেন রাজু
লক্ষীপুর রামগতি উপজেলা প্রতিনিধি:
লক্ষীপুর জেলার রামগতি উপজেলার আজ ১০ ই জানুয়ারী চৌধুরী বাজার আইডিয়াল স্কুলে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে আয়োজন করা হয় নতুন সবক প্রদান অনুষ্ঠান। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ হেলাল স্যার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এ আর হাফিজুউল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা শিক্ষাঅফিসার জনাব আবু ইউসুফ স্যার,অবঃ প্রধান শিক্ষক কামাল উদদীন ওসমান স্যার,ইন্জিনিয়ার হাসান মাহমুদ,ডাঃ জমির আলী,তাওহীদ তারেক স্যার।বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা হল মানবজীবনের আলো। সুশিক্ষিত একটি প্রজন্মই সমাজকে এগিয়ে নিতে পারে। চৌধুরী বাজার আইডিয়াল স্কুল ইতোমধ্যেই এলাকার মানসম্মত শিক্ষা প্রদানে আলোকিত ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ছোট্ট সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন মাওলানা এম.ফজলুর রহমান বলেন, নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন অঙ্গীকার। আমরা চাই প্রতিটি শিশুর মেধা বিকাশের পাশাপাশি নৈতিক, চারিত্রিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটুক।
অভিভাবকরা নতুন বই হাতে পাওয়া শিক্ষার্থীদের আনন্দ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্কুলের অগ্রগতি ও সুশাসন প্রশংসা করেন।
শিক্ষার্থীরাও প্রতিজ্ঞা করে যে তারা নিয়মিত ক্লাস করবে, মনোযোগ দিয়ে পড়বে এবং বিদ্যালয়ের সুনাম বজায় রাখবে। অনুষ্ঠানের শেষ ভাগে দেশ, জাতি এবং চৌধুরী বাজার আইডিয়াল স্কুলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পরবর্তীতে অতিথিদের সম্মানে স্বল্পপরিসরে আপ্যায়নেরও আয়োজন করা হয়।
এলাকার মানুষের মতে, এই ধরণের আয়োজন শিশুদের অনুপ্রাণিত করে এবং নতুন বছর শুরুর শুরুতে শিক্ষাক্ষেত্রে এক ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২