ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড রায় ঘোষণা দোকান উচ্ছেদ নিয়ে ২ গোষ্ঠীর রণক্ষেত্র, নারী সহ আহত ২০ যশোরের বাঘারপাড়া উপজেলা ক্ষেত্রপালা বিদ্যুতের লাইনকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভারদের অনিয়ম, চরম ভোগান্তিতে যাত্রীরা নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর আহত ১০ পরশুরামে মাদক মামলার আসামি ফাতেমা গ্রেফতার কুড়িগ্রামে পিকআপ ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত গোপালগঞ্জ ট্রেনের নিচে কাটা পড়ে ১ শিশুর মৃত্যু কুমিল্লায় বাস এর সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২ ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বুরো চিপ, রংপুর বিভাগ:
  • আপডেট সময় : ১০:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বুরো চিপ, রংপুর বিভাগ:

নীলফামারী জেলার তিনটি থানা—জলঢাকা, ডোমার ও ডিমলায়—একযোগে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫। জেলার চারটি কেন্দ্রে মোট ৪,৩০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) ভিত্তিক এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিষয় ছিল বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।

জলঢাকা উপজেলায় দুটি কেন্দ্রে—জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ছোট-বড় সকল শিক্ষার্থীর মুখে ছিল উৎসাহ ও আনন্দের ছাপ।

মেধাবৃত্তি পরীক্ষায় জেলার তিন উপজেলার ৪র্থ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত (স্কুল ও মাদ্রাসা) শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি শ্রেণি থেকে ১০ জন করে শিক্ষার্থী বিশেষ পুরস্কার পাবে। এছাড়া পরীক্ষায় সর্বোচ্চ মেধা অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ, সনদপত্র এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মোখলেসুর রহমান মাস্টার,
নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি তাজমুল হাসান সাগর,(কিশোরকণ্ঠ কন্ট্রোল ফোরাম জলঢাকার চেয়ারম্যান),
সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ,
সাংবাদিকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরীক্ষা শেষে আমন্ত্রিত অতিথিরা জানান, এ মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা ও পাঠাভ্যাসে আগ্রহী করে তোলাই মূল উদ্দেশ্য।
পরীক্ষা শেষে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের মনোবল বাড়াতে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫