আরমান হোসেন রাজু
রামগতি উপজেলা প্রতিনিধি।
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর রমিজ রশিদিয়া আলিম মাদ্রাসা এক গর্বিত অধ্যায়ের সূচনা করলো। আলিম ২০২৫ ব্যাচের সর্বোচ্চ ফলাফল প্রাপ্ত ৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদানের আয়োজন করা হয়।
এই অনুপ্রেরণাদায়ী আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব,ফারহান আজাদ কোয়েল।পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সক্রিয় সহযোগিতা ও পুরস্কার প্রদানে ভূমিকা রাখেন জনাব আয়ুব আলী। যিনি বরাবরই শিক্ষাক্ষেত্রে উৎসাহ প্রদানে অগ্রণী ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
চর রমিজ রশিদিয়া আলিম মাদ্রাসার সভাপতি জনাব ফারহান আজাদ কোয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সহ অন্যান্য সকল শিক্ষক বৃন্দ
প্রাক্তন শিক্ষার্থী পরিষদ থেকে উপস্থিত ছিলেন
হাজ্বি মোঃ নাহিদ উদ্দিন,হাজি মাহতাব উদ্দিুন,জনাব আয়ুব আলি,হাফেজ মাওলানা মানজুরুল হাসান,জনাব,মনির উদ্দিন,ডাঃ ফুয়াদ
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন
মোঃ আরমান হোসেন রাজু,মোঃরফিকুল ইসলাম,মোঃ শাকিল হোসেন,ছনিয়া আক্তার তিথি,ইবারাত তাছমিয়া ফারহা।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এতে বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীদের মাঝে আনন্দ ও উৎসাহ ছড়িয়ে পড়ে।
প্রধান অতিথির বক্তব্যে ফারহান আজাদ কোয়েল সাহেব বলেন এই সম্মাননা শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় উৎসাহ জোগাবে এবং ভালো ফলাফলের প্রতি আগ্রহ বাড়াবে।
শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়, যেখানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মাদ্রাসার উন্নতির জন্য দোয়া করা হয়।
এই আয়োজনটি একদিকে যেমন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে, অন্যদিকে সমাজে শিক্ষার গুরুত্ব তুলে ধরতে বড় ভূমিকা রেখেছে।
রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের প্রতিযোগিতার শিকার হয়ে রিনা রানী দাস নামের…
হামাসের অপারেশন আল-আকসা ফ্লাডের তিন বছর পূর্তিতে গাজায় ইসরাইলি নির্বিচার হামলা, গণহত্যা এবং ফিলিস্তিনিদের অস্তিত্ব…
পুরান ঢাকার চকবাজারের কাটরা মসজিদ এলাকার মনসুর খান প্লাজায় লাগা আগুন প্রায় সাত ঘণ্টা পেরিয়ে…
ইসরায়েলে বসবাসরত মুসলিম নাগরিকদের বর্তমান পরিস্থিতি, অধিকার ও নিরাপত্তার সংকট নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন।
আগামী বছরের ২১শে জানুয়ারি শুরু হয়ে ২৭শে মে’র মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন…
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের পঞ্চম দিনের পাশাপাশি আজ রাতে থাকছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ…
This website uses cookies.