স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুর জেলার বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষককে একই প্রতিষ্ঠানের দফতরির দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, প্রায় এক মাস পার হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার স্যারকে বিদ্যালয়ের দফতরি হাসান মারধর ও অপমান করেন। এর আগেও অপর এক শিক্ষক নেসার স্যারকে ক্লাসরুমে গিয়ে অপমান করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত হয় বিদ্যালয়ের আশেপাশে শিক্ষার্থীদের ইভটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে। বিদ্যালয়ের এক কর্মচারী বিষয়টি প্রধান শিক্ষকের নজরে আনলে তাকে ভিডিও প্রমাণ সংগ্রহের পরামর্শ দেওয়া হয় বলে জানা গেছে। পরবর্তীতে ভিডিও ধারণকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, কিছু ব্যক্তি ওই ভিডিও ফুটেজ ব্যবহার করে সংশ্লিষ্টদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়ের চেষ্টা করেছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, বাগাদী এলাকায় কিশোর গ্যাং, মাদক এবং দেশীয় অস্ত্রের প্রভাব বাড়ছে। সম্প্রতি দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম. কামরুল হোসেনের সাথে কথা হলে তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। তবে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.