Header Premium (728×90)

সম্পাদকীয়

বন্দর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মো: আতাউর রহমান
বন্দর উপজেলা প্রতিনিধি:

শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সর্বাত্মক প্রস্তুতির আশ্বাস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাসভাপতিত্ব করেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বন্দর জোনের ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান। এছাড়া পুলিশের তদন্ত কর্মকর্তা জনাব আনিস আহমেদ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও আনসার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হবে এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহেরও আশ্বাস দেওয়া হয়।

রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দও সভায় যোগ দেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী বন্দর উপজেলা সংগঠনের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী এবং উপজেলা রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে মিলেমিশে উৎসব উদযাপন করতে হবে। সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

saju

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

18 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

18 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

18 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

18 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

19 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

20 hours ago

This website uses cookies.