
আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের প্রভাবের কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই নতুন দামেই সোমবারও জুয়েলারি দোকানগুলোতে বেচাকেনা হওয়ার কথা ছিল। তবে আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায় এবং ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি বাজুস রুপার দামও কমিয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেট রুপার ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬২৪ টাকায়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে গহনার নকশা অনুযায়ী মজুরি এবং সরকারি ভ্যাট যুক্ত হবে। তবে ক্রেতার থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদে ১২ শতাংশ এবং জুয়েলারি প্রতিষ্ঠানের পুনর্বিক্রয়ের (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই নতুন দামেই স্বর্ণ-রুপা কেনাবেচা চলবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২