
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মাসের বেতনের সঙ্গে নতুন বেতন-ভাতার সুবিধা পেতে শুরু করেছেন। তবে নতুন এই বেতন কাঠামোর হিসাব এবারের আয়কর রিটার্নে প্রদর্শনের প্রয়োজন নেই। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ম অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের গত অর্থবছরের আয়ের ওপর ভিত্তি করেই আয়কর রিটার্ন জমা দিতে হবে।
বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। আয়কর আইন অনুযায়ী, দশম গ্রেড ও তার ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের জন্য রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। নির্দিষ্ট আয়ের ওপর কর প্রদান আইনত আবশ্যক, এবং রিটার্ন জমা না দিলে বেতন-ভাতা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হতে পারে। এনবিআর জানিয়েছে, এবার সারা বছরই রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে এবং এবারের রিটার্নে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আয়ের হিসাব দিতে হবে।
এনবিআর-এর আয়কর আইন ও ২০২৩ সালের ১৩ জুলাইয়ের ২২৫ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের মাত্র ৩ ধরনের আয়ের ওপর আয়কর দিতে হয়। এগুলো হলো মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস।
অন্যদিকে, সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রাখা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, করমুক্ত সুবিধার মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউন্স, ক্লিনার অ্যালাউন্স, ড্রাইভার অ্যালাউন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউন্স, পিবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা। তবে চাকরির ধরন অনুযায়ী এসব ভাতার প্রাপ্যতা ভিন্ন হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২