দেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা সেপ্টেম্বরেও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ মাসিক পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩৪ হাজার কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে আসা এই রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসের সামগ্রিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, জুলাই মাসে ২৮৬ কোটি ডলার এবং আগস্ট মাসে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলার দেশে এসেছে। এই আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার।
এর আগে, বিগত ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ…
গাজায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত শান্তি বোর্ড এক…
হুথিদের হামলায় সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এতে বাংলাদেশ থেকে…
দেশের অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।…
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ রাখার দায়ে যুক্তরাষ্ট্রের পাঁচটি প্রধান টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে ফেডারেল…
সুন্দরবনের ৩৩ কোটি সুন্দরী গাছের মধ্যে প্রায় ৩৯ শতাংশ আগামরা বা টপ-ডাইং রোগে আক্রান্ত। গবেষণায়…
This website uses cookies.