Header Premium (728×90)

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ৭ সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে

টানা দরপতনের কবলে পড়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম সাত সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১০ ডলার ৫৫ সেন্টে পৌঁছায়, যা গত ৫ আগস্টের পর থেকে সর্বনিম্ন। তবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তা কিছুটা ঘুরে দাঁড়িয়ে ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ১০ ডলারে লেনদেন হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০.১ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭১.৬০ ডলারে অবস্থান করে।

বাজার বিশ্লেষকদের মতে, এই সামান্য মূল্যবৃদ্ধি মৌলিক কোনো পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং আগের দিনের বড় দরপতনের পর এটি একটি স্বল্পমেয়াদি কারিগরি পুনরুদ্ধার মাত্র। অ্যাক্টিভট্রেডসের ডিরেক্টর ও প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের এই পুনরুদ্ধার মূলত আগের দিনের তীব্র বিক্রির পর কারিগরি পুনরুদ্ধার বলেই মনে হচ্ছে।

স্বর্ণের এই দরপতনের পেছনে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে, যা মূল্যস্ফীতির ঝুঁকিকে আরও উসকে দিয়েছে। এর ফলে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন প্রত্যাশা জোরালো হয়েছে। সাধারণত স্বর্ণ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও উচ্চ সুদের হার এই ধাতুর আকর্ষণ কমিয়ে দেয়। সিএমই-এর ফেডওয়াচ টুলের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসে ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ এবং ডিসেম্বরে তা বৃদ্ধির সম্ভাবনা ৯৬ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। মঙ্গলবার স্পট রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ৬০ দশমিক ৬৬ ডলার এবং প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৬৮৮ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ২২১ দশমিক ৮৭ ডলারে লেনদেন হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ঢামেকের জরুরি বিভাগে মরদেহ রেখে উধাও দুই ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ রেখে পালিয়েছেন দুই ব্যক্তি। শুক্রবার…

6 minutes ago

সিজেপির আইনজীবী দলের প্রধান রত্না সিং আটক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আইনজীবী দলের প্রধান রত্না সিংকে আরও তিন আইনজীবীসহ আটক করেছে পুলিশ।

7 minutes ago

আফগানদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে লড়ছে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১২৪ রানের উদ্বোধনী জুটির পর মিডল অর্ডারের ব্যর্থতায় ৮…

12 minutes ago

যুদ্ধের মধ্যেও চাঙা ইসরাইলের অর্থনীতি, বাড়ছে প্রবৃদ্ধির হার

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যেও ইসরাইলের অর্থনীতি নানা সূচকে বেশ চাঙা। ২০২৪ সালে জিডিপি প্রবৃদ্ধি ১…

26 minutes ago

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে দুই আড়তদারকে জরিমানা ও জাল জব্দ

চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ কেজি…

33 minutes ago

বিদেশি শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করছে বিরোধীরা: বিজেপি

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দাবি করেছে, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এবং অরবিন্দ কেজরিওয়ালের সহযোগীরা…

37 minutes ago

This website uses cookies.