Header Premium (728×90)

সূচকের উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে পৌঁছেছে।

সূচকের পাশাপাশি বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। সপ্তাহ শেষে মোট লেনদেন দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসের ২ হাজার ৭৭৪ কোটি ৩৮ লাখ টাকার তুলনায় ১ হাজার ১৫৪ কোটি ২১ লাখ টাকা বেশি।

তবে লেনদেন ও সূচক বাড়লেও বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে। তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা, যা বিদায়ী সপ্তাহের শেষে ১ হাজার ৮০২ কোটি টাকা বা দশমিক ২৬ শতাংশ কমে ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকায় নেমে এসেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৫২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ২৯টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস…

18 minutes ago

যশোরে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে নিরাপত্তা জোরদার, উচ্চ শব্দ ও ডিজে পার্টি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ…

21 minutes ago

জবিতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকা থেকে ককটেল বিস্ফোরণ ও ব্যানার লাগানোর পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত…

28 minutes ago

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে…

29 minutes ago

লিটন নায়েব হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে দৌলতখানে মানববন্ধন

ভোলার দৌলতখানে চাঞ্চল্যকর লিটন নায়েব হত্যা মামলার প্রধান আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন…

30 minutes ago

নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মালেহা মহিলা মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। বর্তমানে…

39 minutes ago

This website uses cookies.