দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার সর্বাত্মক কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য আংশিক সমন্বয় করা হয়েছে। এই সমন্বয়ের প্রভাব যাতে দ্রব্যমূল্যের ওপর কম পড়ে, সেজন্য সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংহত ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের কোথাও যাতে অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বাড়ানো না হয়, সে বিষয়টিও কঠোরভাবে তদারকি করা হচ্ছে।
অনুষ্ঠানটিতে এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য সিনিয়র নেতারা।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস…
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে নিরাপত্তা জোরদার, উচ্চ শব্দ ও ডিজে পার্টি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকা থেকে ককটেল বিস্ফোরণ ও ব্যানার লাগানোর পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত…
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে…
ভোলার দৌলতখানে চাঞ্চল্যকর লিটন নায়েব হত্যা মামলার প্রধান আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন…
নারায়ণগঞ্জের ফতুল্লায় মালেহা মহিলা মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। বর্তমানে…
This website uses cookies.