Header Premium (728×90)

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, অন্যান্য ধাতুর দামেও ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪০ ডলারে পৌঁছেছে।

জেফ্রিজের মালিকানাধীন ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস রয়টার্সকে জানান, মার্কিন-ইরান চুক্তির প্রত্যাশায় তেলের দাম কমায় স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ফেডের উচ্চ সুদের হার এবং বন্ডের বাড়তি মুনাফার কারণে স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয় বেড়ে যাওয়ায় মূল্যবান এই ধাতুটির সাপ্তাহিক দরপতনের আশঙ্কা রয়েই গেছে। গত সপ্তাহে ফেড সুদের হার ০ দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ট্রেডাররা অক্টোবরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭১ শতাংশ এবং ডিসেম্বরে ৯৫ শতাংশ ধরে হিসাব করছেন। সাধারণত সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা মুনাফাসমৃদ্ধ সম্পদের দিকে ঝুঁকে পড়েন, যা স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলে।

স্বর্ণের পাশাপাশি শুক্রবার অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৯০ ডলার এবং প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬৭ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৬৫ দশমিক ০৩ ডলারে নেমে এসেছে।

দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা দরে বিক্রি হচ্ছে। বিশ্ববাজারের পরিস্থিতির পাশাপাশি ডলারের বিনিময় হার, মার্কিন সুদের হার, ট্রেজারি বন্ডের মুনাফা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর দেশের বাজারে স্বর্ণের দামের ওঠানামা নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস…

18 minutes ago

যশোরে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে নিরাপত্তা জোরদার, উচ্চ শব্দ ও ডিজে পার্টি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ…

21 minutes ago

জবিতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকা থেকে ককটেল বিস্ফোরণ ও ব্যানার লাগানোর পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত…

28 minutes ago

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে…

29 minutes ago

লিটন নায়েব হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে দৌলতখানে মানববন্ধন

ভোলার দৌলতখানে চাঞ্চল্যকর লিটন নায়েব হত্যা মামলার প্রধান আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন…

30 minutes ago

নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মালেহা মহিলা মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। বর্তমানে…

39 minutes ago

This website uses cookies.