বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে এবং দেশটির বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যের রপ্তানি সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এই লক্ষ্যকে সামনে রেখে চেম্বারের সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ৩৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর করবে। সফর শেষে প্রতিনিধিদলটির আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রতিনিধিদলটির বিভিন্ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। সফরকালে ঢাকা চেম্বারের নেতারা মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বাণিজ্য আলোচনা ও বিটুবি সেশনে অংশ নেবেন। এর মধ্যে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফেকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বিজনেস ম্যাচ মেকিং সেশনগুলো দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সফরসূচির অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে আয়োজিত বিশ্বের অন্যতম বৃহৎ হালাল পণ্যের মেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)-২০২৬’-এ অংশগ্রহণ করবে ডিসিসিআই প্রতিনিধিদল। এর মাধ্যমে হালাল শিল্প খাতের বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী শ্রী টিয়ং কিং সিং এবং উপ-অর্থমন্ত্রী লিউ চিং টংয়ের সঙ্গে ঢাকা চেম্বারের নেতাদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে, যার মধ্যে বাংলাদেশের রপ্তানি ছিল ২৮২ মিলিয়ন এবং আমদানি ২২৯৩ মিলিয়ন ডলার। মালয়েশিয়ার উদ্যোক্তারা এরই মধ্যে বাংলাদেশে টেলিযোগাযোগ, বিদ্যুৎ, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল, নির্মাণ এবং টেক্সটাইল খাতে ৭৫৫.৪৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। এছাড়া মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের ৩৭ শতাংশই বাংলাদেশি, যারা ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩.৪০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে।
সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…
লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে…
উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায়…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে দেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখতে ১০টি গুরুত্বপূর্ণ…
This website uses cookies.