মার্কিন সাময়িকী ফোর্বস প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’–এর তালিকা প্রকাশ করেছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্যাটাটিসটার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি এই তালিকায় বিশ্বের ৮৯টি দেশের ৫০০টি ব্যাংক স্থান পেয়েছে। প্রথমবারের মতো ফোর্বসের এই বৈশ্বিক তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে জায়গা করে নিয়েছে ব্র্যাক ব্যাংক। মঙ্গলবার রাতে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফোর্বসের পক্ষ থেকে জানানো হয়েছে, এসঅ্যান্ডপি ক্যাপিটালের মতো শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারীর গবেষণা ও ব্যাংকগুলোর নিজস্ব বস্তুনিষ্ঠ আর্থিক তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। মূলত চারটি সূচকের ওপর ভিত্তি করে ব্যাংকগুলোর এই র্যাঙ্কিং করা হয়েছে। সূচকগুলো হলো—মুনাফাযোগ্যতা, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান, মূলধন ও তহবিলের সক্ষমতা এবং সম্পদের গুণমান ও দক্ষতা। এই চার সূচকের বাইরে ব্যাংকগুলোকে তাদের সম্পদের আকার অনুযায়ী ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
ফোর্বসের এই শ্রেণিবিভাগে ৫০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ থাকা ব্যাংকগুলোকে টায়ার-১ বা বৈশ্বিক ব্যাংক হিসেবে ধরা হয়েছে। এর নিচে পর্যায়ক্রমে ১০ হাজার থেকে ৫০ হাজার কোটি ডলারের ব্যাংক টায়ার-২, ৫ হাজার থেকে ১০ হাজার কোটি ডলারের ব্যাংক টায়ার-৩, ২ হাজার থেকে ৫ হাজার কোটি ডলারের ব্যাংক টায়ার-৪, ১ হাজার থেকে ২ হাজার কোটি ডলারের ব্যাংক টায়ার-৫ এবং ৩০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলারের ব্যাংককে টায়ার-৬ হিসেবে রাখা হয়েছে। বাংলাদেশের ব্র্যাক ব্যাংক এই ছয় শ্রেণির মধ্যে ‘টায়ার-৫’ বা ‘লোয়ার মিড-সাইজ ব্যাংক’ শ্রেণিতে স্থান পেয়েছে। ৫০০ ব্যাংকের এই তালিকায় ব্র্যাক ব্যাংকের অবস্থান ৭৩তম।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংকে বর্তমানে ৭ হাজার ৪৮৩ জন কর্মী কাজ করছেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রেফাত উল্লাহ খান। এই অর্জন সম্পর্কে তিনি বলেন, এটি কেবল ব্র্যাক ব্যাংকের সাফল্য নয়, বরং বাংলাদেশের জন্যই একটি বড় অর্জন। তিনি আরও জানান, ব্যাংকটি দীর্ঘদিন ধরে সুনাম, সুশাসন ও দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে এবং গত বছর আর্থিক সূচকে বেশ ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। তারেক রেফাত উল্লাহ খান বলেন, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে পরিচালনা পর্ষদ, শেয়ারধারী ও আমানতকারীদের সঙ্গে নিয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমেই এই স্বীকৃতি সম্ভব হয়েছে, যা পুরো ব্র্যাক পরিবার ও বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা…
পূর্বাচলের জনপ্রিয় হাঁসের মাংসের দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলোবালি এবং রান্নার পদ্ধতি নিয়ে ভোজনরসিকরা উদ্বেগ প্রকাশ…
ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামালসহ অস্ত্র ও মাদক উদ্ধারে অবদানের…
নোয়াখালীর সোনাইমুড়ীতে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়া এবং সিসিটিভি…
মানবজমিন পত্রিকায় রিপোর্টার পদে প্রাথমিকভাবে মনোনীতদের লিখিত পরীক্ষা আগামী ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে…
This website uses cookies.