Header Premium (728×90)

ডিজিটাল বিজ্ঞাপনে নতুন যুগের সূচনা করে যাত্রা শুরু করল ‘অ্যাডজোইক’

দেশের ডিজিটাল বিপণন ও বিজ্ঞাপনী বাজারে নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রোগ্রামেটিক এড বায়িং প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইক’। রাজধানীর একটি জমকালো অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মটির শুভ উন্মোচন করা হয়। একই সাথে ডিজিটাল মার্কেটিং ও সেলস ইন্টেলিজেন্সকে একসূত্রে নিয়ে আসতে ‘আম্ব্রেলাএক্স’ নামের একটি ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্মের সমন্বিত ইকোসিস্টেমও সবার সামনে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে অ্যাডজোইক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জয়ন্ত চ্যাটার্জী বলেন, প্রথাগত পদ্ধতিতে আন্দাজের ওপর নির্ভর করে বিজ্ঞাপন চালাতে গিয়ে উদ্যোক্তা ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর অর্থ ও সময় অপচয় হচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডিসেলস’-এর ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে অ্যাডজোইক। এটি সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে ব্র্যান্ডগুলোকে অত্যন্ত সাশ্রয়ী খরচে তাদের কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে।

প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত কৌশল ও বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) টিপু আরবিদ। তিনি জানান, অ্যাডজোইক কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া এড ম্যানেজমেন্ট টুল নয়, বরং এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)। কোনো প্রকার থার্ড-পার্টি কুকির ওপর নির্ভর না করেই এটি মাত্র ১০ মিলিসেকেন্ডের কম সময়ে সিদ্ধান্ত নিতে সক্ষম। এছাড়া ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলামের মাধ্যমে এটি সর্বনিম্ন খরচে সঠিক বিজ্ঞাপন নিশ্চিত করে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে প্ল্যাটফর্মটির অফিশিয়াল কাউন্টডাউন ও উন্মোচন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ম্যানেজিং ডিরেক্টর কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ। শেষাংশে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন কে. এম. আমিনুর রহমান। তিনি দেশের বিজ্ঞাপনী সংস্থা, পাবলিশার ও ব্র্যান্ডগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই নতুন ইকোসিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রযুক্তি প্রতিষ্ঠান ডিসেলস-এর অধীনে গড়ে ওঠা অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স যৌথভাবে ডিজিটাল প্রোগ্রামেটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এই সমন্বিত উদ্যোগ এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ধারা বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

31 minutes ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

58 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

2 hours ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

2 hours ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

3 hours ago

This website uses cookies.